,

খন্দকার মোশাররফকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গুরুত্বর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চিকিৎসকদের শিডিউল মিলেনি। কবে নাগাদ সিঙ্গাপুর নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি।

রোববার রাতে তাঁর ছেলে খন্দকার মারুফ হোসেন বলেন, ‘কবে সিঙ্গাপুর নেওয়া হবে সেটা এখনও বলতে পারছি না। তবে নেওয়ার প্রক্রিয়া চলছে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, খন্দকার মোশাররফের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। তাই সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেখানে নিয়ে যেতে ভিসা পাওয়া ও চিকিৎসকদের শিডিউল পাওয়ার কিছু বিষয় রয়েছে।

দলীয় সূত্র জানায়, গত বছরের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাঁকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর তাঁকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়

ভারত-পাকিস্তানের চেয়ে বাংলাদেশে গড় আয়ু বেশি: ডব্লিউএইচও