,

বিরোধীরা মনে করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জন করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হটাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। বিরোধীরা মনে করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।

শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ইশতেহার বাস্তবায়ন করাই মূল চ্যালেঞ্জ। তবে এ ইশতেহার বাস্তবায়নেও অনেক চ্যালেঞ্জ রয়েছে, অনেক বাধাবিঘ্ন আসতে পারে। রাজনীতিতে কেউ যদি সন্ত্রাস, অস্থিরতা তৈরি করে, তবে তা মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক কর্মসূচি চলবে। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করা হবে। তবে সহিংসতার উপাদান যুক্ত করলে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সব কিছুই করতে হবে। সে ক্ষেত্রে কিছু প্রশাসনিকভাবে, কিছু রাজনৈতিক কর্মসূচি দিয়ে মোকাবিলা করতে হবে। বিরোধী দলকে আমরা রাজনীতি দিয়েই মোকাবিলা করব। তবে তারা অগ্নিসন্ত্রাস করলে, আমরা নিশ্চয়ই জুঁইফুল নিয়ে যাব না।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত