,

‘ফ্যাসিবাদী’ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে

news-image

নিজস্ব প্রতিবেদন : সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আবদুল মঈন খান বলেছেন, রোববার দেশে যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেটি সরকারের পাতানো ডামি নির্বাচন। এই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

এর প্রমাণ হচ্ছে যে, সারা দেশে অনেক কেন্দ্রে একটিও ভোট পড়েনি। এমনকি ভোটারও আসেনি। বিরোধী দল না থাকলেও ভোটের হার বাড়ানোর জন্য ভোট কারচুপি করেছে সরকার। এটিই প্রমাণ করে পাতানো ডামি নির্বাচনের ফাঁদে পা দেয়নি দেশের গণতন্ত্রকামী মানুষ।

সোমবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঈন খান।

তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে। সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক।

তিনি আরও বলেন, বিএনপি একটি উদারনৈতিক গণতান্ত্রিক দল, আমরা লগিবৈঠার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা অন্যায়ভাবে কারও গায়ে হাত দিই না। আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী।
সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ২২৪ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। তবে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছি দলটি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত