এটা ভুয়া নির্বাচন: মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভুয়া নির্বাচন’ বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। রোববার ভোটের দিন দুপুরে তার গুলশানের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, এটা কোনো নির্বাচন না। এটা একটা ভুয়া নির্বাচন। আগামীকাল দেশে বিদেশি সব গণমাধ্যমে এই মহান নির্বাচনের প্রতিবেদন বের হবে।

দেশে এবং আন্তর্জাতিক বিশ্বের রিপোর্টে প্রকাশ করে দিয়েছে, এই নির্বাচন একটি ভুয়া নির্বাচন বলে উল্লেখ করেন মঈন খান। তিনি আরও বলেন, গত ১ বছর ধরে আমরা বলে আসছি, বাংলাদেশের মানুষ এই সরকারকে বর্জন করেছে। সেই কথাটি আজকে ভোট বর্জনের মধ্যে জনগণ দেশে-বিদেশে সবার সামনে প্রমাণ করেছে। সরকারের নির্বাচনের নাটক আজকে সারা বিশ্বে উন্মোচিত হয়ে গেছে।

বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনকারী ৬২ দল নির্বাচন বর্জন করছে বলেও দাবি করেন মঈন খান।

সাবেক এই মন্ত্রী বলেন, সকালের ভোট শুরু পর থেকে আমরা বিভিন্ন ভোটে কেন্দ্রের ছবি সংগ্রহ করেছি। সেখানে যে শুধু ভোটার শূন্য তাই নয়, আজকে অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি, এই শীতের সকালে শত-শত ভোট কেন্দ্রের সামনে কুকুর রোদ পোহাচ্ছে। এটাই আজকে বাংলাদেশে নির্বাচনে নামে যে প্রহসন, তার বাস্তবতা।

কিছু-কিছু ভোট কেন্দ্রের সামনে কিছু লোককে দাঁড় করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মঈন খান। তিনি বলেন, এটা দেখলে বোঝা যায়, তারা ভোটার নয়। আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা মানুষকে ভয়-ভীতি ও লোভ দেখিয়ে দাঁড় করিয়ে রেখেছে। এটা করে সরকার নিজেদেরকে প্রতারিত করতে পারবে, কিন্তু বিশ্বকে করতে পারবে না।

গত ৭৯ দিনে বিএনপির ২৬ হাজার নেতাকর্মীকে সরকার গ্রেফতার করেছে বলে দাবি করেন মঈন খান। বলেন, কিন্তু আমাদের যে আন্দোলন সেটা থেকে সরাতে পেরেনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আমাদের সেই আন্দোলন সফল হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে রাস্তায় দাঁড়িয়ে লগি-বৈঠা আন্দোলন করে, মানুষ পুড়িয়ে মারে, সেটাতো বিএনপি করে না।

মানুষ কথা বলতে চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায় ও তাদের অধিকার ফিরে পেতে চায়। আর এই তিনটির জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে বলেও উল্লেখ করেন মঈন খান। বিএনপির পরবর্তী আন্দোলন কি হবে তা আগামী ২-১ দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার