,

ভোট না দিলে মসজিদ-কবরস্থান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোট না দিলে মসজিদ-কবরস্থান বন্ধ করার হুমকিও দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাতানো নির্বাচন ঘিরে দেশে অকল্পনীয়, অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করছে। নৌকা ও ডামি প্রার্থী এবং আইনশৃংখলা বাহিনী-রাষ্ট্রযন্ত্র সব আওয়ামীময় হয়ে গেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, বিভিন্ন কৌশলে ভোটারদের কেন্দ্রে নেওয়ার জন্য মরিয়া তারা। প্রতিটি জনপদের মানুষ আমি-ডামি প্রার্থী আর তাদের সমর্থক ও প্রশাসনের দলবাজ কর্মকর্তাদের প্রকাশ্য হুমকিতে ভীত। ভোটকেন্দ্রে না গেলে হত্যা, গ্রাম ছাড়া করার ভয় দেখানো হচ্ছে। কোনো কোনো প্রার্থী হুমকি দিচ্ছেন, ভোট কেন্দ্রে না গেলে নাগরিক সুবিধা বাতিল করা হবে। ভোট না দিলে মসজিদ-কবরস্থান বন্ধ করার হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি দাবি করেন, গত ২৬ ডিসেম্বর চট্টগ্রামে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল স্বীকার করে বলেছেন, ‘২০১৮ সালে রাতে ভোট হয়েছিল। ৯৯ নয়, ১০০ শতাংশ নিশ্চিত করতে পারি এবার আর আগের রাতে ভোট হবে না। এজন্য অনেক ক্ষেত্রেই ব্যালট পেপার সকালে যাবে।’

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৯৫ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন রিজভী।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান