,

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

news-image

আমিরজাদা চৌধুরী : বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আজ শনিবার সকাল ৮টায় শহরের কাজীপাড়াস্থ জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শহরের কান্দিপাড়াস্থ জামিয়া ইসলামিয়া ও ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শামছুল হক।
জেলা ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশীদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পরে নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
জেলা ঈদগাহ মাঠ ছাড়াও শহরের টেঙ্কেরপাড়, শেরপুর ঈদগাহ মাঠ, গোকর্ণ লঞ্চঘাট ঈদগাহ মাঠ, ভাদুঘর শাহী ঈদগাহ মাঠসহ শহরের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে