সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বললেন ইসি আনিছুর

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।

নির্বাচনের আগে এমপিদের তালিকা হয়ে গেছে’ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমনমন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে সভা শেষে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, ‘উনি (রিজভী) রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। এটা উনার অমূলক ধারণা। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে তাতে আগে শুধু সিল দিলে হতো এখন সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে।’

তিনি বলেন, ‘যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তারা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের কর্মচারী না। কোনো সরকারের কর্মচারী না। তাকে চাকরিতে থাকতে হলে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। যদি সে দায়িত্ব পালন না করেন তাহলে তিনি অপরাধের জন্যে দায়ী হবেন।’

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

গাজীপুরে ‘টর্চার সেল’ অভিযোগ, তদন্তের নির্দেশ

এইচএসসির মান নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের

প্রতি আসনে বিশ্ববিদ্যালয় গড়ার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের রুলিং

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন