,

অবরোধসহ ৪ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগ, নির্বাচন বর্জন ও অসযোগ আন্দোলনের পক্ষে ৪ দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ১ দফার দাবিতে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি পালন করা হবে। আর ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এ আহ্বান জানাচ্ছি। এর আগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে একটি ভিডিও বার্তা দেন। রিজভী মূলত ওই বার্তাটিই সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচি বলেন, নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না; ভোটকেন্দ্রে যাবেন না। নির্বাচনে কারা এমপি হবেন সেই তালিকা তৈরি হয়ে গেছে। এসময় ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন থেকে বিরত থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে।

আগামী ৭ জানুয়ারির ভোট প্রতিহত করার অংশ হিসেবে এসব কর্মসূচি দেওয়া হচ্ছে বলে জানান রিজভী। তিনি বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে এসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তরা যথাযথ ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী