,

‘দোয়া’ নিতে ফিরোজ রশীদের বাসায় সাঈদ খোকন

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘দোয়া’ নিতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদের বাসায় গেছেন ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক মেয়র সাঈদ খোকন। সোমবার দুপুর ১২টার দিকে তিনি কাজী ফিরোজ রশিদের ধানমন্ডির বাসায় যান।

সাঈদ খোকন বলেন, ‘আমরা এক সঙ্গে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আজ চাচার কাছে এসেছি দোয়া নিতে। চাচা আমাদের পাশে থাকবেন সেই আশা করি। আমাদের সম্পর্কটা এতই গভীর ছিল যে নির্বাচনে প্রতিপক্ষ হব তা কখনো ভাবিনি। আমরা এক সঙ্গে আছি, থাকব।’

সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, ‘প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ আমাদের বন্ধু, একসঙ্গে রাজনীতি করেছিলাম। তাই যখনই বুঝতে পেরেছি সাঈদ খোকনের মনোনয়ন বৈধ হয়েছে তখনই সিদ্ধান্ত নিয়েছি আমরা একসঙ্গে কাজ করব।’

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগিতে ‘ঢাকা-৬ আসন’ নিয়ে সমঝোতা না হলে ফিরোজ রশীদ ভোট থেকে সরে যান। তবে এর আগের দুই নির্বাচনে নৌকার সঙ্গে সমঝোতায় এ আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়