,

টিউরিং ফোন : ভাঙবে না, হ্যাকড হবে না এবং পানিও ঢুকবে না

news-image

প্রকৌশলীরা এমন এক স্মার্টফোন বানিয়েছেন যা ভাঙবে না। এটা এমন এক বিশেষ ধাতু দিয়ে বানানো হয়েছে যা টাইটানিয়াম এবং স্টিলের চেয়েও শক্তিশালী।

এর নাম টিউরিং ফোন। এতে স্মার্টফোনের যাতীয় বৈশিষ্ট্যই বিধ্যমান। সান ফ্রান্সিসকো-ভিত্তিক টিউরিং রোবোটিক ইন্ডাস্ট্রিজ এটি বানিয়েছে। এর পাশে ফিঙ্গারপ্রিন্ট রিডার রয়েছে। এই ধাতু ইতিমধ্যে অ্যাপল তার অল্প সংখ্যক আইফোন ৬ মডেলে ব্যবহার করেছে।

ফোনটির অভ্যন্তের নানা ইলেকট্রনিক যন্ত্রে ন্যানো-কোটিং করা হয়েছে। ফলে এটা বিস্ময়কর রকম পানি নিরোধী। কোনো সংযোগস্থলে রাবার ব্যবহার করা হয়নি। একে পানিতে ফেলে দিয়ে তারপর তুলে নিন। একটু ঝাঁকিয়ে আবারো ব্যবহার করা শুরু করুন। কোনো সমস্যাই দেখা দেবে না।

জুলাইয়ের ১ তারিখ থেকে প্রি-অর্ডার নেওয়া হবে। অভ্যন্তরীন ১৬ জিবি মডেলের জন্যে দাম ধরা হয়েছে ৬১০ ডলার।

নির্মাতা প্রতিষ্ঠানের সিইও সাইল চাও জানান, এতে থাকছে অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১.১। তিনটি রংয়ে বাজারে আসবে। ফারাও, কার্ডিনাল এবং বিওল্ফ ডিজাইনে পাওয়া যাবে ফোনটি।

পর্দাটি ফুল এইচডি ৫.৫ ইঞ্চি। ২.৫ গিগাহার্জ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন ৮০১ এসওসি প্রসেসর আছে। পেছনের ক্যামেরাটি ১৩ মেগাপিক্সেল ডুয়েল লেড ফ্ল্যাশ। সামনেরটি ৮ মেগাপিক্সেল। ৩০০০ এমএএইচ ব্যাটারি খোলা যাবে না।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ