,

নতুন কিছু দেবে স্যামসাং,আসছে গ্যালাক্সি নোট ৫

news-image

স্যামসাংয়ের জনপ্রিয় একটি সিরিজ গ্যালাক্সি নোট। এটা এতটাই জনপ্রিয় যে প্রতিবছরের সেপ্টেম্বরে নতুন একটি নোট আনে স্যামসাং। কাজেই আগামী সেপ্টেম্বরে গ্যালাক্সি নোট ৫ নিয়ে গুজব ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন নোটের মাধ্যমে ফ্যাবলেটের স্বাদ দেবে নির্মাতা প্রতিষ্ঠান। সঙ্গে ছবি আঁকা এবং নেভিগেশনের সঙ্গে থাকছে স্টাইলাস।

সবাই বলছেন, সেপ্টেম্বরের ২ বা ৩ তারিখে প্রেস রিলিজ আসতে পারে। আর ৪-৯ তারিখের মধ্যে বাজারে আসবে নোট ৫। এই ফোনটির সঙ্গে বাড়তি আকর্ষণ যোগ করতে পারে গ্যালাক্সি এস৬ এজ প্লাস। এটি মূলত এস৬ এজ-এর বড় আকারের সংস্করণ।

গ্যালাক্সি নোটের আগের সংস্করণগুলোতে বড় পর্দা দিয়ে ব্যাপক সাড়া পায় স্যামসাং। নোট ৫-এর ক্ষেত্রে একই পথে যাবে স্যামসাং। ধারণা করা হচ্ছে, এতে ৬ ইঞ্চি পর্দা পেয়ে যেতে পারেন। নোট ৪ ছিল ৫.৭ ইঞ্চি পর্দার।

অনেকে বলছেন, নোট ৫-এর পেছনের দিকে চামড়া বা এমনই কিছু দেওয়া হবে। আর গ্যালাক্সি এস৬-এর গ্লাস ব্যাক প্যানেল এবার নোট ৫-এ জুড়ে দেবে। এস৬-এর আপডেটেড ফিঙ্গারপ্রিন্ট থাকছে নোট ৫-এ।

গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এম চলে আসতে পারে নতুন নোটে। অ্যান্ড্রয়েড এম এখনো ডেভেলপারদের পর্যবেক্ষণে রয়েছে। তবে অ্যান্ড্রয়েড ৫.১.১ ললিপপ নিয়েও আসতে পারে। এর কয়েক সপ্তাহ বাদেই আসবে অ্যান্ড্রয়েড এম। হয়তো তখন আপডেট করে নেওয়া যাবে।

নোট ৫ কি ২০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরাকে যদি লো লাইট সেনসিভিটি এবং সফটওয়্যার আপডেট করে দেওয়া হয়, তা হবে দারুণ এক ক্যামেরা। সেলফির জন্যে এস৬-এ ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। নোট ৫-এর জন্যে ৮ মেগাপিক্সেল করার সম্ভাবনা রয়েছে। স্যামসাংয়ের নিজস্ব একিনয়েস চিপসেট ব্যবহার করা হতে পারে। নন-রিমোভাল ব্যাটারি দেওয়া হতে পারে। ফলে তা দারুণ শক্তিশালী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। মাইক্রোএসডি কার্ড স্লট না থাকলেও ন্যূনতম ৩২ জিবি এবং ৬৪ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ নিয়ে আসবে নোট ৫। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো, এতে ৪ জিবি র‍্যাম থাকার সম্ভাবনা ব্যাপক।

দামের ব্যাপারে এখনো কোনো আওয়াজ পাওয়া যায়নি। তা ছাড়া অঞ্চলভেদে দামের পার্থক্য হয়ে থাকে। তাই এর জন্যে অপেক্ষায় থাকা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ