,

যে নির্বাচন হচ্ছে, এটা বানরের পিঠা ভাগাভাগি: ড. মঈন খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘৭ জানুয়ারি কোনো নির্বাচন হবে না, যেটা হবে আসন ভাগাভাগি। এটা বানরের পিঠা ভাগাভাগি। দেশের মানুষ তা জানে। ঢাকা থেকে আসন ভাগাভাগি করে শুধু ৭ জানুয়ারি ঘোষণা করা হবে।’ আজ বৃহস্পতিবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘১৯৭১ সালের এইদিনে যারা দেশের সম্পদ তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেটা নিকৃষ্ট ও জঘন্যতম কাজ। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও এখন গণতন্ত্র কায়েম করতে পারিনি। যেটার জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল গণতন্ত্র, আজ সেটাই নেই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করে যাচ্ছি, গণতন্ত্র পুনরুদ্ধারে না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

সরকারে প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘হামলা, মামলা, গ্রেপ্তার বন্ধ করে জনগণের মুখোমুখি হোন। ভয় পান কেন? যদি সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা আবার ক্ষমতায় আসেন তাহলে সবার আগে আমি আপনাদেরকে অভিনন্দন জানাব।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী