,

সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই আমি জয়ী হব : হিরো আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রার্থিতা ফিরে পাওয়ার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে অবশ্যই আমি জয়ী হব।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

হিরো আলম বলেন, বগুড়া-৪ আসন থেকে ডাব প্রতীকে (বাংলাদেশ কংগ্রেস পার্টি) আমি নির্বাচনে অংশ নেব। আজ আমার প্রার্থিতা ফেরত পেয়েছি। সেজন্য নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ পর্যন্ত মাঠে অবশ্যই থাকব। মাঠে থাকার জন্যই নির্বাচনে অংশ নিয়েছি।

জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, এমন প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই জয়ী হব। আগেও কিন্তু নির্বাচনে ভোটে তারা (প্রতিপক্ষ) হারাতে পারেনি। তাই এবারও যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি আশা রাখি আমি নির্বাচিত হব।

নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়ে আবারও কেন নির্বাচনে অংশ নিলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগেও তিনবার নির্বাচন করেছি। অনেক কষ্ট করেছি। মার খেয়েছি। সেজন্য এলাকাবাসী আমাকে বলেছে নির্বাচনে অংশ নিতে। তারা সবাই বলছে, এতদূর যেহেতু কষ্ট করে এসেছো তাহলে এবারও নির্বাচন অংশ নাও। সেজন্য এলাকাবাসীর অনুরোধে আবারও নির্বাচনে দাঁড়িয়েছি।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন হিরো আলম। এছাড়া তিনি গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে নির্বাচনেও অংশগ্রহণ করেন হিরো আলম। যদিও পরে ‘অনিয়মের অভিযোগ তুলে’ নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

 

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়