রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেলেনি অনুমতি, ১০ ডিসেম্বর ঘরোয়া আলোচনা করবে আ.লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবসে সমাবেশের অনুমতি না পেয়ে ঘরোয়া আলোচনা সভার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সেদিন সকালে শিল্পকলা একাডেমিতে এ সভার আয়োজন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ নয় আলোচনা সভা করবে আওয়ামী লীগ। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভা হবে।

অপরদিকে আগামী ১০ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচিতে আদৌ অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, বিএনপির মানববন্ধনের অনুমতির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে ডিএমপি কমিশনার ইসির সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের