রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোথাও কোনো ডামি প্রার্থী দেওয়া হয়নি: আব্দুর রহমান

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, কোথাও কোনো ডামি প্রার্থী দেওয়া হয়নি। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদেরও কোনো চাপ দেওয়া হচ্ছে না। এগুলো বিএনপি মার্কা অভিযোগ।

সংসদ নির্বাচন সামনে রেখে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার দুপুরে শহরের লাভলু মিয়া সড়কে দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ আসনের নৌকার প্রার্থী শামীম হকের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী শাহাদাত আকবর লাবু চৌধুরী।

আব্দুর রহমান বলেন, নির্বাচনে যতখুশি তত প্রার্থী হোক। তবে আওয়ামী লীগ প্রার্থীকে জয়যুক্ত করতে সবাইকে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, যারা দলের পদে থেকে নির্বাচন করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে এ সভায় কিছু সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দেখব। এরপর সংগঠনিক ব্যবস্থা নেব।

এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, অমিতাভ বোস, ঝর্ণা হাসান, আব্দুর রাজ্জাক মোল্লা, মোশাররফ হোসেন মুসা মিয়া, ফারুকুজ্জামান ফকির মিয়া, গোলাম মোহাম্মদ নাছির, জিয়াউল হাসান মিঠু, মাহমুদা বেগম, নুরুল আমিন বাপ্পি, মোহাম্মদ ফরিদ মিয়া, প্রদীপ কুমার দাশ লক্ষণ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ১৫ বছর দেশের মানুষের মঙ্গলে কাজ করেছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও জয়ী করতে হবে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের