,

বিএনপির ১১ নেতাকর্মীর আড়াই বছরের কারাদণ্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৮ সালে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় বিএনপির ১১ জন নেতাকর্মীর বিরুদ্ধে আড়াই বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রবিবার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে প্রত্যেককে আরও তিন মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী গৌতম চন্দ্র দাস এতথ্য নিশ্চিত করেন।

দণ্ডিত আসামিরা হলেন— আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারী, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারী, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি ও আলী মিয়া।

২০১৮ সালের সেপ্টেম্বরে ভাটারা থানাধীন এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ এ মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন