,

যে নিয়মে করোল্লা রাঁধলে তেতো লাগবে না

news-image

লাইফস্টাইল ডেস্ক : করোল্ল বা উচ্ছে অনেকেরই পছন্দের সবজি। এর স্বাদ তেতো, আর এ কারণেই আবার করোল্লার নাম শুনলে নাক সিটকায়। এটি খুবই স্বাস্থ্যকর এক সবজি।

তবে যারা এর তেতো স্বাদ এড়িয়ে চলেন তারা চাইলে কয়েকটি উপায়ে রাঁধলে তেতোভাব কমে যাবে করোল্লার। এজন্য যা যা করবেন-

আলুর সঙ্গে ভাজুন

করোল্লা আলুর সঙ্গে ভাজুন। আর কাটার সময় প্রথমেই মনে করে বীজগুলো ফেলে দিন। বীজ মুখে পড়লে তেতো লাগবে বেশি।

লবণ মাখিয়ে রাখুন

করোল্লা কেটেই রান্না শুরু করে দেবেন না। প্রথমে কেটে ভাল করে ধুয়ে নিন। তার পর একটু বেশি করে লবণ মাখিয়ে রাখুন। লবণ করোল্লা তেতো স্বাদ অনেকটাই কমে যাবে।

লবণ পানিতে ভিজিয়ে রাখুন

লবণ মাখাতে ভুলে গেলেও চিন্তার কিছু নেই। লবণ পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। খাওয়ার সময় দেখবেন তিতকুটে ভাব অনেকটাই চলে গেছে।

টকদই দিয়ে রান্না করুন

বাড়িতে টকদই থাকলে করোল্লা কেটে দুই চামচ দই মাখিয়ে রাখুন, খাওয়ার সময় স্বাদই বদলে যাবে করোল্লার।

পানি বের করে নিন

করোল্লায় লবণ মাখানোর পর পানি বের হতে থাকে। সেই পানিসহ কড়াইয়ে দিয়ে দেবেন না। করোল্লা চেপে পানি বের করে নিন। তাহলে আর অসুবিধা হবে না।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র