,

শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌকা প্রতীকে নির্বাচন করার ঘোষণা দেওয়ার পর দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তাঁকে বহিষ্কার করা হয়।

বিবৃতিতে বলা হয়, দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন শাহজাহান ওমর। সুতরাং, বিএনপির গঠনতন্ত্র মোতাবেক তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নৌকায় চড়ে নির্বাচনে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরনৌকায় চড়ে নির্বাচনে যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
প্রসঙ্গত, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ছাড়া, শাহজাহান ওমর আওয়ামী লীগের প্রার্থী হওয়ার বিষয় নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। গতকাল কারাগার থেকে মুক্তি পেয়ে আজ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান