রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপন্থী যেসব দল ভোটে যাচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : ইসলামপন্থী রাজনীতিতে পরিচিত দলগুলোর সিংহভাগই এখনও নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়নি। ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিসসহ বেশ কয়েকটি কওমি মাদ্রাসাভিত্তিক দল এখনও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

এর বাইরে নিবন্ধন হারানো জামায়াতে ইসলামীর নেতারাও আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলে আসছেন।

অন্যদিকে ইসলামপন্থী যে কয়েকটি দল নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে ভোটের মাঠে তাদের প্রভাব খুবই কম। এর মধ্যে যে সাতটি দল এরই মধ্যে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে সেগুলো হলো- বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে দুটি দল নির্বাচনে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রয়াত মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর। এখন তাঁর ছেলে আতাউল্লাহ হাফেজ্জী এই দলের আমির। আরেকটি দল ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা হাফেজ্জী হুজুরের জামাতা প্রয়াত মুফতি ফজলুল হক আমিনী। এখন তাঁর ছেলে আবুল হাসানাত আমিনী এই দলের চেয়ারম্যান। গত বৃহস্পতিবার রাতে দল দুটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর গণভবনের কার্যালয়ে গিয়ে দেখা করেছেন। সেদিন ৯টি ইসলামী দলের নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান।

উল্লেখ্য, নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। এর মধ্যে ইসলামপন্থী দল ১১টি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের