,

ইসির ডাকে সাড়া দেয়নি বিএনপি, নৌকা চায় আরও ৯ দল

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৯টি দল জোটবদ্ধভাবে নৌকার হাত ধরে চলতে চায়। এ ৯ দল নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। দলগুলোর মধ্যে আছে জাতীয় পার্টির নামও (রওশন এরশাদ)। তবে বিএনপি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে, কি করবে না সে বিষয়ে ইসিকে কিছু জানানো হয়নি।

তফসিল ঘোষণার পরদিন ৪৪টি নিবন্ধিত দলকে চিঠি দেয় ইসি। সেখানে জানানো হয়, কোনো দল যদি জোটগতভাবে ভোট করতে চায় তাহলে তারা যেন ইসির কাছে ১৮ নভেম্বরের মধ্যে আবেদন করে।

আজ ওই আবেদন জানানোর সময় শেষ হয়েছে। নির্ধারিত সময়ে মোট ১০টি দল ইসির আহ্বানে সাড়া দিয়েছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু), গণতন্ত্রী পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, তরিকত ফেডারেশন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি (মঞ্জু) ও জাতীয় পার্টি (রওশন এরশাদ) জোটে থেকে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছে। এ ক্ষেত্রে তারা নিজ দলের পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে নৌকা প্রতীক ব্যবহার করতে চেয়েছে। এছাড়া, বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত দল তৃণমূল বিএনপিও জোট করবে বলে জানিয়েছে ইসি। তবে প্রগতিশীল ইসলামী জোটকে নিজেদের প্রতীক সোনালী আঁশ দিতে চায় দলটি।

এক দফা দাবিতে আন্দোলনরত বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলো জোট করবে কি না, তা নিয়ে ইসিকে কিছু জানায়নি।

তফসিল অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

 

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়