আ.লীগের মনোনয়ন ফরম : আজ নেবেন প্রধানমন্ত্রী, অন্যরা শনিবার

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির সময় নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, শুক্রবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন।

পরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে শনিবার থেকে।

দুই নেতার কাছ থেকে আসা ভিন্ন তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ নিয়ে অনেক পাঠক দ্বিধায় পড়েন। তার জানতে চান, প্রকৃত অর্থে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কবে শুরু হবে কিংবা প্রধানমন্ত্রী আসলে কবে সেই কার্যক্রম উদ্বোধন করবেন?

পরে খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে অবস্থিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন। সেই সভা থেকেই তিনি ভার্চুয়ালি মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন, যে কার্যক্রম চলবে মূলত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

প্রধানমন্ত্রী নিজের জন্য মনোনয়ন ফরম শুক্রবারই কিনবেন, সেটিও ভার্চুয়ালিই হবে। তিনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফরমের মূল্য পরিশোধ করবেন।

সারা দেশের বাকি মনোনয়ন প্রত্যাশীরা শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম কিনতে পারবেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে পাঠানো বিৃতিতে জানানো হয়, ১৮ নভেম্বর শনিবার থেকে ২১ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা, দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করা যাবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার