শীতকালে ব্রেন স্ট্রোক কেন বাড়ে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সাধারণত দেখা যায়, শীতের মাসগুলোতে ব্রেন স্ট্রোকের ঘটনা বেড়ে যায়। এর বেশ কয়েকটি কারণ আছে। কয়েকটি গবেষণায় স্ট্রোকের হারের পার্থক্য তুলে ধরা হলেও ঠাণ্ডার মাসগুলোতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। শীতের সময় মস্তিষ্কের স্ট্রোক বৃদ্ধির একটি প্রধান কারণ হলো শ্বাস-প্রশ্বাসের সংক্রমণের বৃদ্ধি, যেমন ফ্লু। এ সংক্রমণগুলো সিস্টেমিক প্রদাহ এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বৃদ্ধি করতে পারে, যা স্ট্রোকের জন্য একটি সাধারণ ট্রিগার।

দিল্লির বিএলকে ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাসোসিয়েট ডিরেক্টর (নিউরোলজি) ডা. বিনীত ভাঙ্গা বলেন, ঠাণ্ডা আবহাওয়ায় শিরা সঙ্কুচিত হয়ে যায়, যার ফলে রক্তচাপ বাড়তে পারে। উচ্চ রক্তচাপ স্ট্রোকের জন্য একটি পরিচিত ঝুঁকির কারণ এবং এর সিজেনাল ওঠানামা শীতকালে স্ট্রোকের ক্রমবর্ধমান কারণ হতে পারে। শীতকালে মানুষ কম সক্রিয় থাকে, কম শারীরিক পরিশ্রম করে এবং বেশি ক্যালরি ও অস্বাস্থ্যকর খাবার খেতে পারে।

যা স্থুলতা এবং স্ট্রোকের অন্যান্য ঝুঁকির কারণ হতে পারে। শীতকালে ব্রেন স্ট্রোকের প্রবণতা বেড়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণের সংমিশ্রণ থাকতে পারে। এর মধ্যে শ্বাসকষ্টের সংক্রমণ বেড়ে যাওয়া, শিরা-উপশিরা সংকুচিত হয়ে যাওয়া, ভিটামিন ডি-এর ঘাটতি এবং জীবনযাত্রার পরিবর্তন অন্যতম।

ব্রেন স্ট্রোকের লক্ষণ

* মুখের একপাশে অসাড়তা,

* হাত বা পায়ে অবশ ভাব,

* হঠাৎ কথা বলতে কষ্ট হয়,

* হঠাৎ দৃষ্টিশক্তির পরিবর্তন হয়, যেমন এক চোখে ঝাপসা হয়ে যাওয়া বা ব্ল্যাকআউট হয়ে যাওয়া,

* হঠাৎ মাথাব্যথা যা আগে কখনো হয়নি।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার