শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ আর রহমানের অগ্রবর্তী দল ঢাকায়

530dc84c89b1b-a-r-rehman-teamআইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ ক্রিকেট’ অনুষ্ঠানে গান গাইতে ঢাকায় আসবেন উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রহমান। এর আগেই গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন এ আর রহমান কনসার্টের অগ্রবর্তী একটি দল।



কনসার্টটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ আর রহমানের অগ্রবর্তী দলের সদস্যরা ঢাকায় আসার পর গতকালই কনসার্টের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশি আয়োজকদের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও তাঁদের সঙ্গে ছিলেন।

আগামী ১৬ মার্চ ঢাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এর দিন দুয়েক আগে এই কনসার্ট অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।



সূত্র জানায়, এ আর রহমানের সঙ্গে এই সংগীত সফরে আসছে ৮০ জনের একটি দল। এই দলে থাকছেন সংগীতশিল্পী, বাদ্যযন্ত্রশিল্পী, আলো ও শব্দ প্রকৌশলী, ব্যবস্থাপকসহ অনেকে। এ আর রহমান ছাড়া ‘কনসার্ট ফর বাংলাদেশ ক্রিকেট’ অনুষ্ঠানে গান গাইবেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী অ্যাকন। থাকবেন বাংলাদেশের শিল্পীরাও।

আয়োজকেরা জানিয়েছেন, কনসার্টের তারিখ চূড়ান্ত হওয়ার পর মার্চ মাসের শুরুর দিকে নির্ধারিত কিছু স্থান থেকে আগ্রহীরা টিকিট কিনতে পারবেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা