,

প্লুটোর পরিদর্শন : নয় বছরের চেষ্টায় অবশেষে সফল হলো নাসা’র নিউ হরাইজন

news-image

নয় বছর ধরে প্রায় ৫০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোকে প্রথমবারের মত পরিদর্শন করেছে মহাকাশযান ‘নিউ হরাইজন’। নিউ হরাইজন নাসা’র বিজ্ঞানীদের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে। প্রতি সেকেন্ডে ১৪ কিলোমিটার বেগে প্লুটোর পাশ দিয়ে উড়েছে মহাকাশযানটি। বিজ্ঞানীরা বলছেন, খুব দ্রুত এবং ভালোভাবেই প্লুটোর কাছে পৌঁছায় নিউ হরাইজন। যাত্রা শুরু করার পর বহু দূর থেকেই একের পর এক প্লুটোর ছবি পাঠিয়ে আসছে যানটি। তবে দূর থেকে পাঠানো ছবিগুলো স্পষ্ট ছিল না। মহাকাশযানটি গ্রহের যত কাছে গেছে ততই স্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো। আগামীতে আরো বেশি ছবি ও নতুন নতুন তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা আশা করছেন, এই মহাকাশযান প্লুটো সম্পর্কে এমন সব তথ্য সংগ্রহ করতে পারবে যাতে সৌরজগতের প্রান্ত সম্পর্কে মানুষের ধারণাই বদলে যাবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ