,

ক্রিকেটার নাসিরে মুগ্ধ মডেল মেহজাবিন

530d9a2d534b0-Nasir-Mehzabinবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় নাসির হোসেন। সেই নাসির হোসেন মুগ্ধ করেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিনকে! মাঠের চার-ছক্কাতে তো মুগ্ধই, আরও মুগ্ধ নাসিরকে কাছ থেকে দেখার পর।

সম্প্রতি একটি বিজ্ঞাপনচিত্রে নাসিরের সঙ্গে জুটি হয়ে শুটিং করার পর নিজের মুগ্ধতার ব্যাপারটি আরও ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন মেহজাবিন।

মেহজাবিন আজ বুধবার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ দলের খেলা যখন দেখি, তখনই নাসির ভাইয়ের খেলা দেখতেই হয় আমাকে। তিনি বাংলাদেশ দলের অন্যতম একজন খেলোয়াড়। মনে মনে ভাবতাম, এত বড় মাপের একজন ক্রিকেটার, না জানি তিনি কেমন? কিন্তু একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করতে এসে আমার ধারণাই পরিবর্তন হয়ে গেছে। তিনি খেলোয়াড় হিসেবে যেমন অনেক ভালো, মানুষ হিসেবে একেবারে অন্যরকম। তাঁর সঙ্গে পুরো কাজটি করে আমি মুগ্ধ।’

মেহজাবিন আরও বলেন, ‘ক্রিকেটার নাসির মাঠে দলের জন্য যেমন ডেডিকেটেট থাকেন, বিজ্ঞাপনচিত্রের কাজেও তাঁকে সমান মনোযোগী মনে হয়েছে। তিনি সাদাসিধে ধরনের একজন মানুষ কিন্তু অনেক বেশি মজা করেন তিনি। শুটিংয়ের ফাঁকে আড্ডার সময় আমরা অনেক মজা করেছি।’

সম্প্রতি ঢাকার অদূরে সাভারের জিরাবো এলাকায় নাসির ও মেহজাবিনের বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে। আদনান আল রাজীবের পরিচালনায় নির্মিত বিজ্ঞাপনচিত্রটি মার্চের প্রথম সপ্তাহে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হতে পারে বলে জানান মেহজাবিন।

বিজ্ঞাপনচিত্রটির কাজ ছাড়াও মেহজাবিন এখন নাটক নিয়েও কিছুটা ব্যস্ত। সামনে কাজ শুরু করবেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত নতুন চলচ্চিত্র ‘ডুবোশহর’-এর কাজ। মেহজাবিন বলেন, ‘ফারুকী ভাইয়া এখন “পিপড়াবিদ্যা” ছবির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। এ ছবিটির যাবতীয় কাজ শেষ করে তবেই নতুন ছবিটির কাজে হাত দেবেন বলে শুনেছি।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর