,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আওয়ামী লীগের আফজাল

news-image

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে আফজাল হোসেনকে এমপি নির্বাচিত ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি ঘোষণা করা হয়। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

আফজাল হোসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

পটুয়াখালী -১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হয়। এরপর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দ ও ব্যালট পেপারের মাধ্যমে ২৬ নভেম্বর ভোট গ্রহণের কথা ছিল।

কিন্তু এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যথাযথভাবে নির্বাচিত ঘোষণা করে কমিশন।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান