শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু রাজন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

news-image

‘শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা’- এই স্লোগান নিয়ে সিলেটের শিশু রাজন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ঝিলমিল শিশু কিশোর একাডেমি নামে একটি সংগঠন। মঙ্গলবার (১৪ জুলাই) ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন হাতে হাত ধরে মানববন্ধন তৈরি করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ফেসবুক ও গণমাধ্যমের কল্যাণে শিশু রাজন হত্যার ভিডিও ফুটেজ দেখে বিশ্ব বিবেক আজ বাকরুদ্ধ। বর্তমান সভ্য সমাজে এ ধরনের বর্বর শিশু হত্যা কোনভাবে মেনে নেওয়া যায়না।

বক্তারা বলেন, এই ঘটনার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তাই কালক্ষেপন না করে বিশেষ আইনের মাধ্যমে অথবা ফায়ারিং স্কোয়াডে এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।