মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিংড়ি পোলাও রাঁধবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিনে সবার ঘরেই নানা স্বাদের খাবার তৈরি হয়। ছুটির দিন উপলক্ষ্যে বেশিরভাগ বাড়িতেই তৈরি করার হয় পোলাও। সাধারণত মুরগির, গরু বা খাসির মাংসের সঙ্গে খাওয়া হয় পোলাও।

তবে চাইলে স্বাদ বদলাতে আজ তৈরি করতে পারেন চিংড়ি পোলাও। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। জেনে নিন চিংড়ি পোলাওয়ের সহজ রেসিপি-

উপকরণ

১. চিংড়ি আধা কেজি
২. পেঁয়াজ কুচি ১ কাপ
৩. টমেটো কুচি ১ কাপ
৪. কাঁচা মরিচ ৪-৫টি
৫. লবণ স্বাদমতো
৬. বাসমতি বা পোলাও চাল আধা কেজি
৭. আদাবাটা ১ টেবিল চামচ
৮. রসুন বাটা ২ টেবিল চামচ
৯. আস্ত গরম মসলা ৫ গ্রাম
১০. তেজপাতা ২টি
১১. শুকনো মরিচের গুঁড়া ১ টেবিল চামচ
১২. হলুদ গুঁড়া আধা টেবিল চামচ
১৩. ধনে গুঁড়া ১ টেবিল চামচ
১৪. টকদই আধা কাপ
১৫. গোলাপ জল ১ চা চামচ ও
১৬. কেওড়া জল আধা চা চামচ।

পদ্ধতি

প্রথমে বাসমতি বা পোলাও চাল ঘণ্টাখানেক ধুয়ে রাখতে হবে। তারপর চালের পানি ঝরিয়ে নিন। অন্যদিকে কেটে ধুয়ে রাখা চিংড়িগুলোতে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মিশিয়ে নিন।

এবার চুলায় প্যাসয়ে তেল গরম করে চিংড়িগুলো ভেজে তুলে নিন। তারপর তেজপাতা, আস্ত গরম মসলা ও পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ হালকা ভাজা হলে তাতে টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়েনিন।

এরপর আদা-রসুন বাটা মিশিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিন। কিছুক্ষণ পর ২ টেবিল চামচ টকদই দিয়ে আবারও কষিয়ে নিন। সামান্য পানি দিয়ে ভালো করে মসলা কষাতে হবে।

এরপর ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও কয়েকটি কাঁচা মরিচ দিয়ে ভালো করে নাড়ুন। ৫ মিনিট কষিয়ে নিন। তেল উপরে উঠে এলে দিয়ে দিন সামান্য চিনি ও চিংড়িগুলো। তারপর ঢেকে রান্না করুন ৫ মিনিট।

মসলা থেকে চিংড়ি মাছগুলো একটি পাত্রে তুলে নিন। আর ওই মসলায় চাল দিয়ে দিন। মসলার সঙ্গে চাল ভালো করে মিশিয়ে নিন। এবার এতে পরিমাণমতো গরম পানি ঢেলে দিন।

তারপর পোলাও নেড়ে চুলা বন্ধ করে দিন। ৫ মিনিট ঢেকে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ির পোলাও। ছুটির দিনে পরিবারসহ উপভোগ করুন দারুন স্বাদের এই পোলাও।

 

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের