শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাবের ট্রাক ভর্তি গাঁজা উদ্ধার

news-image

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মনবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ট্রাক ভর্তি গাজা উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড অফিসার এএসপি আবু সাঈদ, এর নেতৃত্বে¡  ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা মেট্রো-ট-১১-৯৪৭৪ নাম্বারের ট্রাক তল্লাশী করে ৩জনকে আটক করে। ট্রাক তল্লাশি করে ট্রাকের (মালামাল রাখার স্থানে) দুইটি চটের বড় বস্তার মধ্যে প্রতিটি বস্তায় ১৯ (উনিশ) প্যাকেট করে মোট ৩৮ টি প্যাকেটে মাদক দ্রব্য গাঁজা, যার মোট ওজন ৩৭ কেজি । আটক মাদকের মূল্য প্রায় ১লাখ ৮৫ হাজার টাকা। ট্রাক ও গাঁজা আসামীদেরকে আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।