,

খালেদা জিয়া আবারও সিসিইউতে

news-image

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় বৃহস্পতিবার বিকেল ৫টা ১০ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার দেশি-বিদেশি চিকিৎসকরা সিসিইউতে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য অবস্থান করছেন।

এর মধ্যে ৩ বিদেশি চিকিৎসক অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. নুরুদ্দিন আহমেদ সিসিইউতে অবস্থান করছেন।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেশ কয়েকবার সিসিইউতে নেওয়া হয়।

খালেদা জিয়া কিডনি, ফুসফুস, হৃদরোগ ও লিভারের জটিলতায় ভুগছেন। চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ