,

রামপালের ৩৩ হাজার টন কয়লা নিয়ে মোংলায় এমভি সাগরজিৎ

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি সাগরজিৎ। শনিবার (২১ অক্টোবর) সকালে ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার ১১০ মেট্রিক টন কয়লা নিয়ে আসা সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজটি বন্দরের হাড়বাড়ীয়ার ১২ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেড খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, সকাল সাড়ে ৮টার দিকে বন্দরে ভিড়ে কয়লাবাহী জাহাজ এমভি সাগরজিৎ। জাহাজটি ৩০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এরপর শনিবার সকালে মোংলায় ভিড়ার পর দুপুর থেকে কয়লা খালাস শুরু হয়। খালাসের সঙ্গে সঙ্গে কয়লা লাইটারেজে করে কেন্দ্রের জেটিতে নেওয়া হচ্ছে।

এর আগে ৩ অক্টোবর ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে আসে এমভি লুনা রোজা।

 

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত