বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ হবে ১০ ডিসেম্বরের মতো : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদন : ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ হবে গত ১০ ডিসেম্বরের মতো। সেবার বিএনপি গরুর হাটে গিয়েছিল। এবার কোথায় যায় দেখার বিষয়— এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন কখনো সফল হবে না। তাই ষড়যন্ত্র শুরু করেছে তারা।

তিনি বলেন, ভোটের সময় হিন্দুরা না হলে চলে না; আর তারা বিপদে পড়লে পাশে থাকব না, তা হয় না। দুর্গাপূজা চলাকালে হিন্দুদের পূজা মণ্ডপ ও বাসাবাড়ি পাহারা দিতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ক্ষমতায় গেলে কি পদ্মা সেতু-মেট্রোরেল ভেঙে ফেলবেন: ফখরুলকে কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাস্তব পরিস্থিতি কারও জন্যই অনুকূলে নয়। তাই সার্বিক বিবেচনায় সরকারকে ভুল না বুঝতে সনাতন ধর্ম অনুসারীদের প্রতি আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়কব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ ও ২০০৬-এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার