ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ ৯ গ্যাস সংযোগ বিছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে নেওয়া ৯টি গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে সদর উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কয়েকটি বিল বই জব্দ করা হয়।
অভিযানকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী (সেবা) মো. আবু জাফর উপস্থিত ছিলেন।
অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহামেদ।
বাখরাবাদ গ্যাস কোম্পানির এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে অবৈধ সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে গ্রাহকদের অভিযোগ।











