পছন্দের শীর্ষে কিরণমালা

news-image

 ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমে উঠেছে ঈদের বাজার। পৌর শহরসহ উপজেলার সবকটি মার্কেটে কেনাকাটার যেন হিড়িক পড়েছে। তৈরি পোষাকের দোকানগুলোতে তরুণ-তরুণী ও শিশুদের পোষাকই বেশি বিক্রি হচ্ছে।

তরুণদের পছন্দের তালিকায় পাঞ্জাবি, শেরওয়ানী, জিন্স প্যান্ট, টি-শার্ট ও ফতোয়া থাকলেও তরুণীদের প্রথম পছন্দ ভারতের কিরণমালা, ফুলটাস, বিন্দাস, পাখী ও লেহেঙ্গা।

পৌরশহরের সড়ক বাজারের আলী মার্কেটের তৈরি পোষাক ব্যবসায়ী ইমাম হোসেন বলেন, বেশির ভাগ তরুণীদের পছন্দ ভারতের কিরণমালা। চাহিদার কথা মাথায় রেশে এই ঈদে আমি ২৫ লাখ টাকার ভারতীয় কিরণমালা পোষাক তুলেছি। বিক্রিও হচ্ছে ভাল।

একই মার্কেটের তৈরি পোষাক ব্যবসায়ী রাজন মিয়া জানান, এবারের ঈদের বাজারে ভারতীয় পোষাকের আধিপত্য অনেক বেশি। তার মধ্যে কিরণমালা শীর্ষে। তবে দেশীয় সুতি কাপড়ের তৈরি পোষাকও বিক্রি হচ্ছে।

সড়ক বাজারের সিটি মার্কেটের ব্যবসায়ী হাবিবুর রহমান হাবীব জানান, তুলনামূলক দাম একটু বেশি হলেও সবাই কিরণমালার দিকেই ঝুকছে। প্রতিটি পোষাক ১২শ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। চাহিদা অনুযায়ী আমার দোকানে সবধরণের পোষাক থাকলেও মেয়েরা কিরণমালা ও ফুলটাস হাতে নিচ্ছে বেশি।

ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা উপজেলার টানমান্দাইল গ্রামের গৃহিণী আফরোজা বেগম জানান, ছেলেদের জন্য জিন্স প্যান্ট ও টি-শার্ট আর একমাত্র মেয়ের জন্য ৩৫০০ টাকা দিয়ে একটি কিরণমালা জামা কিনেছি।

পৌরশহরের খরমপুর গ্রামের স্বপ্না আক্তার বাংলানিউজ বলেন, রোজার শুরু থেকেই আমার মেয়ে বায়না ধরে ছিল কিরণমালা জামার জন্য। মেয়ের কথায় গা না ভাসিয়ে তাকে বুঝিয়ে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিল রেখে সুতি কাপড়ের থ্রি-পিস কিনে দিয়েছি।

আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী নেতা মুসলেহ উদ্দিন ভূইয়া বলেন, ভারতীয় স্টার জলসাসহ বিভিন্ন বাংলা চ্যালেনের কল্যাণে এসব পোষাক এদেশে জনপ্রিয়তা পেয়ে গেছে। তবে আশার বিষয় সাধারণ মানুষ বিভিন্ন মার্কেট ঘুরে ঘরে দেশীয় পোষাক কিনছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার