শেখ আশরাফউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন , মাহে রমজান আমাদের সংযম, সহমর্মিতা, সম্প্রীতি ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়। পারষ্পরিক সম্প্রীতির অটুট বন্ধন সুদৃঢ় রাখার আহাবন জানিয়ে তিনি বলেন অসহায় দরিদ্র এতিম কম ভাগ্যবানদের জন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া শিশু পরিবারের কন্যা শিশুদের নিয়ে শেখ আশরাফউদ্দিন ফাউন্ডেশন আয়েজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, লায়ন্সের সাবেক জেলা গভর্ণর সুলতানপুর ইউপি চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।
সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সম্পাদক কবি আবদুল মান্নান সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমতটবার্তার সম্পাদক প্রকাশক চ্যানেল আই প্রতিনিধি মনজুরুল আলম। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল অবঃ মোঃ সফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, জেলা চেম্বারের সভাপতি আলহাজ্ব আজিজুল হক মুক্তিযোদ্ধা সংসদ এর জেলা কমান্ডার আলহাজ্ব হারুণ অর রশীদ, প্রবীণ আইনজীবি এডভোকেট একে সামসুদ্দিন টুনু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেস ক্লাবের সহ সভাপতি আল আমীন শাহীন। ইসলামী আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আমিনুর রহমান ও মাওলানা আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শিশু পরিবারের শতাধিক এতিম কন্যা শিশু অংশগ্রহণ করে।











