আইএফআইসি ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার। ব্যাংক কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিলে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক ও শহরের বিশিষ্ট ব্যাক্তিবর্গ যোগ দেন। এর আগে ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্ধোধন লগ্ন থেকে এ পর্যন্ত এই শাখার সাফল্যে যেসব গ্রাহক বিশেষ অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ব্যাংকের আরো উন্নতিতে সহায়তা কামনা করে বক্তব্য রাখেন ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলতাফ হোসেন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাবেদ রহিম বিজন। পরে দেশ ও জাতির উন্নতি এবং ব্যাংকের কল্যান কামনা করে দোয়া করেন মাওলানা আবু বকর সিদ্দিক।











