,

শহীদ উদ্দিন চৌধুরী রিমান্ড শেষে কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শনিবার তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ধানমন্ডি থানায় করা নাশকতার পুরোনো মামলায় গত বুধবার শহীদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার আদালতে হাজির করে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করে ধানমন্ডি থানা-পুলিশ।

শহীদ উদ্দিন চৌধুরীর আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, শহীদ উদ্দিন চৌধুরীর বাইপাস সার্জারি করা হয়েছে। তিনি অসুস্থ। তাঁর চিকিৎসার অনুমতি চেয়ে আদালতের কাছে আবেদন করা হয়। কারাবিধি মোতাবেক আদালত চিকিৎসা দেওয়ার আবেদন মঞ্জুর করেন।

থানা-পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গত ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। পুলিশের দায়ের করা এই মামলা শহীদ উদ্দিন চৌধুরীর নাম রয়েছে। ওই মামলাতে গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ