,

আত্মপ্রকাশের দিনই ৭ দফা দাবি দিল ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’

news-image

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন সংকট নিরসনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দিয়ে ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’ নামে বিপ্লবী ধারার নতুন এক যুব সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে শুরুতে তারা সরকারের পদত্যাগসহ ৭ দফা দাবি নিয়ে মাঠে নামবে বলে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’র ১৯ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। যে কমিটি একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে রাশেদ শাহরিয়ারকে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফ, রেজাউর রহমান রানা, প্রেমানন্দ দাস, সাব্বির আহমেদ, জুয়েল আহমেদ, হাসিব মামুন, ফাল্গুনী বিশ্বাস, সায়েদুর রহমান লিংকন, অসীম তুহিন, মাজেদুল ইসলাম, সাফায়েত সাগর, প্রাচুর্য কান্তি প্রাজ্ঞ, সানজিদা তারিন, মিজানুর রহমান, দীপন মজুমদার, এ. এস. লিটন, বিকাশ কুমার দাস, জুয়েল মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির আহ্বায়ক রাশেদ শাহরিয়ার বলেন, ‘দেশের যুব সমাজের বর্তমান সংকটে আমরা উন্নত নৈতিকতা ও আদর্শের ভিত্তিতে যুব আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে একটি বিপ্লবী ধারার লড়াকু যুব সংগঠন নির্মাণের চেষ্টায় নিজেদের নিয়োজিত করেছি। সে লক্ষ্যে অধিকার আদায়ের হাতিয়ার হিসেবে ‘বাংলাদেশ যুব ফ্রন্ট’ গঠন করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই যুব সংগঠন কোনও রাজনৈতিক সংগঠন নয়। আমরা দেশের বিভিন্ন সংকট নিরসনে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। তারই ধারাবাহিকতায় আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে ৭ দফা দাবি জানাচ্ছি।’

তাদের দাবিগুলো হলো- আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, বেকার সমস্যা নিরসনে সরকারি উদ্যোগে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেকার ভাতা চালু করা, চাকরির আবেদন ফি বাতিল করা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা, চাকরির পরীক্ষাগুলো বিভাগীয় পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করা এবং একই দিনে একই সময়ে একাধিক চাকরির পরীক্ষা নেওয়া বন্ধ করা, চাকরিতে ঘুষ, দুর্নীতি বন্ধ করা এবং সরকারি শূন্যপদে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করা এবং মাদক, জুয়া, পর্নগ্রাফি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান