,

ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক পত্রিকার সম্পাদককে চাঁদার দাবীতে হুমকি

news-image

বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক কুরুলিয়া পত্রিকার সম্পাদক ও শহরের গ্রান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খান সাদতকে স্ত্রী-পরিজনদের সামনে চাঁদার দাবীতে মারধোর করেছে জেলা যুবলীগ সহসভাপতি সুমন মিয়া।এসময় কপালে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকিও দেয়া হয়েছে।এ ঘটনায় প্রতিবাদ সভা করেছে সাংবাদিকরা।চাঁদাবাজির মামলা দেয়া হয়েছে থানায়।গত শনিবার রাতে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায়,পৌর আধুনিক সুপার মার্কেট এর তৃতীয় তলায় গ্রান্ড হসপিটাল প্রতিষ্ঠা করেন দৈনিক কুরুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদত ও তার বন্ধুরা।শনিবার রাত ১১ টার দিকে তিনি তার স্ত্রী ও ভাইকে সাথে নিয়ে ঈদের কেনাকাটা করে হাসপাতালে নিজ কক্ষে গিয়ে বসেন।এসময় কয়েক যুবক সেখানে গিয়ে যুবলীগ নেতা সুমনের নাম বলে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন।ইব্রাহিম খান সাদত চাঁদা দিতে অস্বীকার করলে যুবকরা রাগারাগি করে চলে আসেন।পরে তিনি স্ত্রী ও ভাইকে নিয়ে নীচে নামলে যুবলীগ নেতা সুমন তার কপালে পিস্তল ঠেকিয়ে চাঁদা না দিলে হত্যার হুমকি দেন।এসময় সুমনের সহযোগীরা ও সুমন তাকে মারধোর করেন।সাংবাদিক সাদতের স্ত্রী ও ভাইয়ের চিৎকারে মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।এ ঘটনার প্রতিবাদে গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু,প্রবীণ সাংবাদিক মনজরুরুল আলম,বর্তমান সহসভাপতি সৈয়দ মো.আকরাম,যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান লিমন,সাবেক সাধারন সম্পাদক কাউসার এমরান,সাংবাদিক নেতা বাহারুল ইসলাম মোল্লা।সভায় অবিলম্বে সুমনকে গ্রেফতার ও তার কাছে থাকা অস্ত্র উদ্ধারের দাবী জানানো হয়।পরে রাতেই ইব্রাহিম খান সাদত বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।মামলায় অভিযোগ করা হয় সুমন একজন চিহ্নিত ইয়াবা,ফেনসিডিল ব্যবসায়ী ও অস্ত্রবাজ।সরকারের একটি প্রভাবশালী গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে,গত ১৫ বছর ধরে সুমন পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থার তালিকাভূক্ত সন্ত্রাসী।তার বিরুদ্ধে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি সহ অসংখ্য অভিযোগ রয়েছে।এমনকি পৌর আধুনিক সুপার মার্কেট এর সামনের চত্বর সহ আশপাশ এলাকায় ফুটপাতের সকল দোকানপাট তাকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হয়।বিগত ওয়ান ইলেভেন এর সময় তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।এসময় তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।বর্তমান সরকারের প্রথম মেয়াদেও তাকে গ্রেফতার করে পুলিশ।পৌর আধুনিক সুপার মার্কেটের ব্যবসায়ীরা জানায়,সুমনের অত্যাচারে আমরা অতিষ্ঠ।তার সন্ত্রাসী বাহিনীর কারণে আমরা শান্তিতে ব্যবসা করতে পারি না।পৌর আধুনিক সুপার মার্কেট কমিটির সাধারন সম্পাদক আরমান জানান,আমরা সুমনের বিরুদ্ধে অভিযোগ দিতে দিতে হয়রান।কিন্তু কিছুতেই কিছু হয় না।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন,আমরা মামলা গ্রহণ করেছি।আসামীদের গ্রেফতারেও অভিযান চালানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ