চিকেন নয় কিন্তু স্বাদ চিকেনের মতো, জেনে নিন রেসিপি

news-image

নিউজ ডেস্ক : চিলি চিকেনের সঙে ফ্রায়েড রাইস হলে বড় থেকে ছোট সকলেই তৃপ্তি কড়ে খেয়ে নেন এই খাবার। তবে সবসময়তো আর বাড়িতে চিকেন মজুত থাকে না। তাই চিকেনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন সয়াবিন। সয়াবিন খুব উপকারী একটি খাবার। এতে প্রচুর প্রোটিন রয়েছে। তাই সয়াবিন খেলে কোনও অসুবিধা নেই। আসুন দেখে নেয়া যাক সয়া চিলির রেসিপি।

উপকরণ

সয়াবিন, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, সয়া সস, ভিনিগার, কর্নফ্লাওয়ার, ময়দা, গোলমরিচের গুঁড়ো, তেল, লবণ, টমেটো সস ও ডিম।

রান্না করবেন যেভাবে

প্রথমেই সয়াবিনগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও ডিম গুলে নিন। অন্যদিকে কড়াইয়ে তেল গরমে করে নিন। সয়াবিনগুলো এই মিশ্রণে ডুবিয়ে নিন। তেল গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে ভেজে নিন। সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখুন। এবার কড়াইয়েই আরও একটু তেল দিন।

তাতে রসুন দিয়ে একটু নাড়ুন। এরপর আদা, পেঁয়াজ, ক্যাপসিকামগুলো দিয়ে নেড়ে নিন। এরপর তাতে সয়া ও টমেটো সস যোগ করুন। আরও দেবেন পরিমাণমতো লবণ ও চিনি। মশলাটা কষে এলে তাতে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিন। সয়াবিনগুলো মশলার সঙ্গে মিশে গেলে পরিমাণমতো কর্নফ্লাওয়ার ও পানি দিন। ঝোলটা ফুটে একটু শুকিয়ে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেলো আপনার চিলি সয়া। গরম-গরম পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার