,

সরকারের পদত্যাগ সময়ের ব্যাপার মাত্র: মির্জা আব্বাস

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আইয়ুব খান জুলুম করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, আপনিও (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পারবেন না। এই সরকারের পদত্যাগ অপসারণ সময়ের ব্যাপার মাত্র। আমরা সারা দেশে কঠোর আন্দোলন করব। এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করব। আপনারা তৈরী হন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘দেশে গণতন্ত্র কায়েম করতে হলে, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আমরা শুধু এখানে নয়, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কোথাও রোড মার্চ হচ্ছে কোথাও জনসভা হচ্ছে, কোথাও বিভিন্ন এলাকায় আলোচনা করা হচ্ছে, একটাই মাত্র কারণ, এই অবৈধ হাসিনার সরকারের পতন করানো। এই যে হাসিনার অবৈধ রাজত্ব, তা আর চলতে দেয়া যায় না। তার জন্য আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। এর জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমানকে গ্রেপ্তার করে জেল দিলো, তাকে গ্রেপ্তার করতে হবে। আমাদের নেত্রীবৃন্দকে বিভিন্নভাবে জেলে আটকে রাখা হয়েছে। আজকে দেশে চোর ডাকাতের বিচার নাই, চোর ডাকাতদের খবর নাই, বিচার হয় শুধু বিএনপি নেতা-কর্মীদের। বিএনপির নেতা কর্মীদের বিচার কেন হবে? দেশকে ভালোবাসে তারা, এটাই কি তাদের অপরাধ?’

তিনি আরও বলেন, ‘হাসিনা সরকারের একটাই কথা আমি ক্ষমতায় থাকতে চাই। ক্ষমতার বড়ই মজা। আপনি ভাবসেন পুলিশ প্রশাসন দিয়ে গ্রেপ্তার করাবেন, আর কোটে বিচার করে নেতা-কর্মীদের শাস্তি দিবেন, এইভাবে হয় না।

সরকার পতনের একদফা দাবিতে নতুন কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জের জিনজিরায় সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। বেলা আড়াইটায় জিনজিরা বিএনপি পার্টি অফিসের সামনে এ সমাবেশ করা হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিনজিরা পার্টি অফিসের আশপাশে জড় হতে শুরু করে।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়। সমাবেশে উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আমান পুত্র ইরফান ইবনে অমি, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, নাজিম মাস্টার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী