,

আন্দোলন ভিন্ন খাতে নিতে ইউনূস ইস্যু আনা হয়েছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সরকার সরকার পতনের এক দফা আন্দোলন ভিন্ন খাতে নিতে ড. ইউনূস ইস্যু সামনে আনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ড. ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার।

বুধবার সকালে রাজধানী দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের পদত্যাগ করা উচিত।

আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি মন্তব্য করে তিনি বলেন, ‘সারাদেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে, তখন স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন। আসলে তাদের লক্ষ্যই থাকে কীভাবে দুর্নীতি করা যায়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগী ও মৃতের সংখ্যা। ইতোমধ্যে দেশের ইতিহাসে ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। অথচ, কলকাতায় এতো ঘনবসতি হওয়ার পরও তারা ডেঙ্গু নিয়ন্ত্রণ করেছে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন এবং বিএনপি নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত