,

গাঁজা থেকে এবার ওষুধ!

news-image

চিকিৎসা শাস্ত্রে গাঁজা গাছের বিপুল উপকারিতা প্রমাণিত হয়েছে আগেই। কিন্তু এই মাদক থেকে কীভাবে চিকিৎসার প্রয়োজনীয় উপাদানটি আলাদা করা যায়, যাতে মানুষের কোনাে ক্ষতি না হয়, তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছিলেন গবেষকরা। অবশেষে তাঁরা সফল। গাঁজা থেকে ওষুধ তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান আলাদা করার পদ্ধতি আবিস্কার করে ফেললেন চিকিৎসা বিজ্ঞানীরা। খুব শিগগিরই গাঁজা গাছ থেকে তৈরি হবে জীবনদায়ী ওষুধ। ব্রিটেনের ইস্ট অ্যাঙ্গলিয়া ইউনিভার্সিটি ও বার্সেলোনার পম্পিউ ফ্যাবরা বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসা বিজ্ঞানীর যৌথ গবেষণায় উঠে এসেছে গাঁজা গাছ থেকে চিকিৎসার উপাদানটি পৃথক করার পদ্ধতি। গাঁজা গাছের উপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছিলেন, গাঁজা গাছে এমন এক উপাদান রয়েছে, যা ক্যান্সার প্রতিরোধ করে। THC (Tetrahydrocannabinol) নামে ওই উপাদান ক্যান্সারের কোষের বৃদ্ধি আটকে দেয়। কিন্তু THC-কে কিভাবে গাঁজা থেকে আলাদা করে ওষুধ তৈরি করা যায়, তা নিয়েই চলছিল গবেষণা। বিজ্ঞানীরা বলছেন, গাঁজা গাছে থাকা THC ক্যান্সারের পাশাপাশি দীর্ঘদিনের ব্যথা, অবসাদ, উদ্বেগ থেকেও মুক্তি দিতে পারে। ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন গবেষকরা। গবেষকদলের সদস্য পিটার ম্যাককরমিকের কথায়, 'গাঁজার অন্যতম মূল উপাদানই হল THC। ব্যথা থেকে মুক্তি, বমি ভাব, অবসাদ, উদ্বেগের মত মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় THC প্রয়োগে।'

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ