রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা নাকি গৃহপালিত: জাপা মহাসচিব

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সঙ্গে জোট করায় জাতীয় পার্টিকে (জাপা) গৃহপালিত হিসেবে অভিহিত করা হয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হয়।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাংলাদেশের অবস্থাটা কী হয়েছে। ৫০ কেজি স্বর্ণ সরকারের অধীনে থাকে এয়ারপোর্টে। সেই স্বর্ণ নিয়ে যায়, কোনো খবর নেই। প্রধানমন্ত্রী, আপনি একা কী করবেন?’

তিনি বলেন, ‘এই সংসদের প্রথম অধিবেশন যখন শুরু হয় তখন আপনি (স্পিকার) একাত্তর বিধিতে আলোচনার সুযোগ দিয়েছিলেন। একটা রাস্তা বানাতে সাত-আট কোটি টাকা লাগে। পাঁচটা বছর আপনি (স্থানীয় সরকার মন্ত্রী) আশ্বাস দিলেন, আমিও চাইলাম, কিন্তু হইলো না।’

জাপা মহাসচিব বলেন, ‘আরেকবার এমপি হই কি না জানি না। কারণ আওয়ামী লীগের সঙ্গে জোট করে আমাদের বলে আমরা নাকি গৃহপালিত। এখন আওয়ামী লীগের লোকও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না। একূল-ওকূল দুকূলই হারাইছি। কাজগুলো যদি না করে দেন, তাহলে যাব কোথায়?’

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের