,

দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে জানান তার ছোট ছেলে ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন।

খন্দকার মোশাররফের সঙ্গে তার স্ত্রী বিলকিস আখতার ও দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও ফিরেছেন। বিমানবন্দরের টার্মিনালে পরিবারের সদস্যরা ছাড়াও কুমিল্লা উত্তর, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দোয়া করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার জন্য সকলে দোয়া করবেন।’

গত ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ