,

যাদের বিলিয়নিয়ার বানিয়েছে ফেসবুক

news-image

কয়েক ডজন তরুণ বিলিয়নিয়ারের তৈরি করেছে ফেসবুক। বিশ্বের সর্ববৃহৎ সোশাল মিডিয়ায় যারা প্রথমদিকে বিনিয়োগ করেছিলেন তারাই আজ বিলিয়ন ডলারের মালিক। ওয়েলথ-এক্স নামের একটি প্রতিষ্ঠানের এক জরিপে বলা হয়, ৪০ বছরের কম বয়সী যে কয়জন বিলিয়নিয়ার তৈরি করেছে ফেসবুক তা অন্যকোনো প্রতিষ্ঠানের পক্ষে করা সম্ভব হয়নি। এখানে চিনে নিন তাদের।
যাদের বিলিয়নিয়ার বানিয়েছে ফেসবুক: ১. এডুয়ার্দো স্যাভেরিন বর্তমানে ৫.৪ বিলিয়ন ডলারের মালিক। ৩৩ বছর বয়সে বিশ্বের বড় বড় টেক প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে তার। ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
২. ফেসবুকের আরেক সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেসের ৮৫০ মিলিয়ন ডলারের মালিক। ৩১ বছর বয়সে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
 ৩. আরেক সহ-প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিজ এখন নিজের সফটওয়্যার প্রতিষ্ঠান পরিচালনা করেন। ৩১ বছর বয়সে তিনি ৯.১ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন।
৪. ফেসবুকের সাবেক প্রেসিডেন্ট সিন পারকার তার নিজের ফাউন্ডেশন গঠন করেছেন। ৩৫ বছর বয়সে তিনি ২.৮ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। ৫. চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ ১.১২ বিলিয়ন ডলারের মালিক। টেক দুনিয়ার ক্ষমতাশালী করপোরেট নারী। ৬. ফেসবুকের প্রথমদিকের বিনিয়োগকারী ইউরি মিলনার এখন মন দিয়েছে চাইনিজ উদ্যোক্তাদের দিকে। বর্তমানে তিনি ৩.৩ বিলিয়ন ডলারের মালিক।

৭. প্রথম থেকে এখন পর্যন্ত ফেসবুকের বোর্ডে রয়েছেন পিটার থিয়েল। ২০০৬ সাল থেকেই এখানে রয়েছেন তিনি। ২.২ বিলিয়ন ডলারের মালিক তিনি।

৮. সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও মার্ক জাকারবার্গ এখন এগিয়ে নিচ্ছেন সোশাল সাইটটিকে। ৩১ বছর বয়সে তিনি আজ ৩৮.৬ বিলিয়ন ডলারের মালিক। হোয়াটসঅ্যাপ ও অকুলাস ভার্চুয়াল হেডফোন কিনে নিয়েছেন তিনি।
সূত্র : বিজনেস ইনসাইডার

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ