আগস্টে গ্যালাক্সি নোট ৫ আনছে স্যামসাং

news-image

প্রযুক্তি ডেস্ক : শিগগিরই গ্যালাক্সি নোট সিরিজে তাদের পরবর্তী স্মার্টফোনের সংস্করণটি আনছে স্যামসাং। স্যামসাংয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে— আগস্ট মাসে গ্যালাক্সি নোট ৫ নামের প্রিমিয়াম স্মার্টফোনটি বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এ বছরের দ্বিতীয় প্রান্তিকটিতে স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রির হার কিছুটা ধীর গতির। স্মার্টফোন বিক্রির গতি বাড়তে আগস্টের মাঝামাঝিতে নোট ৫ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। সাধারণত সেপ্টেম্বর মাসে নোট সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ে স্যামসাং। এবারে বাজারে নতুন স্মার্টফোন আনার তারিখ কিছুটা এগিয়ে আনতে পারে প্রতিষ্ঠানটি। তবে বিষয়টি স্পর্শকাতর বলে স্যামসাংয়ের ওই সূত্র নাম প্রকাশ করেনি। স্যামসাং কর্তৃপক্ষও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
বাজার গবেষকেরা বলছেন, স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার আগে নতুন স্মার্টফোন বাজারে ছাড়ার জন্য এটাই স্যামসাংয়ের উপযুক্ত সময়। চলতি সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের শেষ দিকে নতুন আইফোন (আইফোন ৭) বাজারে ছাড়তে পারে অ্যাপল।
বাজারে মুনাফা করার দিক থেকে ২০১৪ সালটি স্যামসাংয়ের জন্য খুব একটা ভালো যায়নি। তিন বছরের মধ্যে স্মার্টফোন থেকে গত বছরে সবচেয়ে কম আয় করেছিল স্যামসাং। তবে এ বছরে স্যামসাংয়ের আয় যদিও বেড়েছে কিন্তু তা প্রত্যাশা পূরণ করতে পারেনি। স্যামসাংয়ের বাঁকানো স্ক্রিনের গ্যালাক্সি এস ৬ স্মার্টফোনের সরবরাহ স্বল্পতা এর কারণ হতে পারে বলে মনে করছেন গবেষকেরা।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এইচডিসি অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ডের পরিচালক পার্ক জং-হুন বলেছেন, ‘কতটা আগে নতুন স্মার্টফোন বাজারে আনলে স্যামসাং তাদের স্মার্টফোন বিক্রি ও বাজার দখল ধরে রাখতে পারবে তা বুঝতে পারছি না। তবে হাই এন্ডের স্মার্টফোনের বাজার দখল ধরে রাখতে স্যামসাং যে কঠোর পরিশ্রম করবে তা বোঝা যাচ্ছে।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার