,

১৭ বছর বয়সী হ্যাকারের শিকার ৫০ হাজার ওয়েবসাইট

news-image

প্রযুক্তি ডেস্ক : ১৭ বছর বয়সী জুলিয়াস কিভিমাকি ৫০ হাজার ৭০০ ওয়েবসাইটের তথ্য অনুমতি ছাড়াই চুরি করেছে! এ ছাড়া বিভিন্ন কম্পিউটারে থাকা গোপন তথ্যসহ ২ লাখ ১৩ হাজার ডলারের বেশি অর্থের ক্রেডিট কার্ডের গোপন তথ্য চুরি করে আলোচনায় এসেছে কিভিমাকি।

২০১৩ সালে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি আদালত সাইবার অপরাধে অভিযুক্ত করে সাজা দিয়েছেন। ফিনল্যান্ডে ঘটে যাওয়া এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। ‘জিকিল’ ছদ্মনামে একের পর এক অপরাধ করা জুলিয়াস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) বিপুল পরিমাণ ই-মেইলের তথ্য চুরি করে সাড়া ফেলে দিয়েছিল। ২০১২ এবং ২০১৩ সালে ১৫ ও ১৬ বছর বয়সেই এমন সব বড় অপরাধে জড়িয়ে পড়ে সে। 

প্রথমে একটি নির্দিষ্ট কম্পিউটারে অনুপ্রবেশ করে সেই কম্পিউটারে ‘ব্যাকডোরস’ নামের একটি সফটওয়্যার ইনস্টল করে দেয় জুলিয়াস। আর তাতেই কম্পিউটারের সব তথ্য তার আয়ত্তে চলে আসে। এ ছাড়া প্রায় ১ হাজার ৪০০ সার্ভারে ম্যালওয়ার ছড়িয়ে দেয় সে। @mit.edu ই-মেইলে আদান-প্রদান করা সাত গিগাবাইটেরও বেশি তথ্য ডেটা চুরি করে, যা পরবর্তী সময়ে জুলিয়াসের নিজের কম্পিউটার পরীক্ষা করে জানা যায়। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ