,

ব্রাহ্মণবাড়াড়িয়ায় অস্ত্র-মাদকসহ পাগলা বাচ্চু আটক

news-image

 

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় অস্ত্র, গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট বাচ্চু মিয়া ওরফে পাগলা বাচ্চুকে (৪৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোররাতে বিজয়নগর উপজেলার নলগরিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাচ্চু মিয়া উপজেলার মেরাশানী গ্রামের সাদেক মিয়ার ছেলে। ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিঙ্গারবিল বিওপি (বর্ডার আউটপোস্ট) ও আলীনগর বিওপির দুটি টহল দল উপজেলার ত্রিপুরা সীমন্তবর্তী নলগরিয়া এলাকায় পাগলা বাচ্চুর নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযান চলাকালে বাচ্চুর বাড়ির রান্নাঘর থেকে একটি শাবল, একটি রামদা, ১০ বোতল ফেন্সিডিল, ৪৮ বোতল বিদেশি মদ, সাড়ে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিজয়নগর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান তিনি। সে দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ