,

সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশের মৌখিক অনুমতি মিলল বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে তারুণ্যের সমাবেশ করতে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে মৌখিক অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে তারুণ্যের সমাবেশ বিষয়ে অনুমতি নিতে যান বিএনপির একটি প্রতিনিধি দল। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করতে ডিএমপি মৌখিক সম্মতি দিয়েছে।

দেশ বাঁচাতে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মসূচি তারুণ্যের সমাবেশ সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, বিভাগীয় শহরগুলোর মতো রাজধানীতেও প্রশাসন সহায়তা করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

সুলতান সালাউদ্দিন টুকু ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ